থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজে জয় দিয়ে শুরু করেছেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
থাইল্যান্ডের চিয়াং মাই শহরে আজ (২৮ জুন) বুধবার প্রথম রাউন্ডে তিনি স্বাগতিক থাইল্যান্ডের ফিদেমাস্টার ভিওয়াতানাদাতে পম্পপংকে পরাজিত করেন।
এ সিরিজের মাস্টার্স সেকশনে ১৩টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ১ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৬ জন আন্তর্জাতিকমাস্টার ও ১১ জন ফিদেমাস্টারসহ মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
