নেপালে কর্নেল উজির সিং থাপা মেমোরিয়াল ‘মেয়র কাপ’ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ড শেষে
বাংলাদেশের ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে ১১ জনের সাথে চতুর্থস্থানে রয়েছেন।
স্থানীয় হোটেল বুটওয়াল ক্রাউন প্লাজায় আজ ৮ এপ্রিল জামাল উদ্দিন সকালে ষষ্ঠ রাউন্ডে ভারতের নীলাস কুমারকে এবং দুপুরে সপ্তম রাউন্ডে স্বাগতিক নেপালের রেগমি শিখরকে পরাজিত করেন। তবে বিকালে অষ্টম রাউন্ডে তিনি নেপালের মাহারজন সুরুজের কাছে হেরে যান।
