থাইল্যান্ডে ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ৩৯ জনের সাথে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন।
এদিকে বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হক ১.৫ পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন ১ পয়েন্ট করে সংগ্রহ করেছেন।
তবে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সায়হান শান এখনও পয়েন্টের মুখ দেখেননি।
ব্যাংককের স্থানীয় শেরাটন হুয়া হিন রিসোর্ট অ্যান্ড স্পা’য় আজ ১৪ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় ফিলিপাইনের নারী আন্তর্জাতিকমাস্টার সান দিয়াগো ম্যারি এন্টোয়িনিটিকে ও ফিদেমাস্টার নাইম হক সিঙ্গাপুরের শ্রীকার্তিকা ভেলমুরুগানকে পরাজিত করেন।
অপরদিকে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল চিনের ডং হংফুর কাছে ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন ভারতের গ্র্যান্ডমাস্টার সায়ন্তন ঘোষের কাছে ও তাশরিক সায়হান শান ভারতের অত্রিনজয় সাহার কাছে হেরে যান।
