থাইল্যান্ডে ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন টুর্নামেন্টে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় চতুর্থ রাউন্ড শেষে ৩.৫ পয়েন্ট নিয়ে ১৪ জনের সাথে দ্বিতীয়স্থানে রয়েছেন। মঙ্গলবার নীড় ভারতের আন্তর্জাতিকমাস্টার এল আর শ্রীহরির সাথে ড্র করেন।
এদিকে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন ২.৫ পয়েন্ট করে, ফিদেমাস্টার নাইম হক ২ পয়েন্ট ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান ১ পয়েন্ট সংগ্রহ করেছেন।
এদিন চতুর্থ রাউন্ডে শাকিল ফিলিপাইনের নারী ফিদেমাস্টার মেজিয়া জেরি অ্যানকে ও শান ডেনমার্কের লারসেন হান্স হ্যাজেনকে পরাজিত করেন। সুমন ভারতের ভি জি পাভান কার্তিকেয়ার সাথে ড্র করেন। নাইম হক এ রাউন্ডে আধা পয়েন্ট বাই পান।
