বিশেষ চাহিদা সম্পান্ন দাবাড়ুদের প্রতিযোগিতা শুরু

বিশেষ চাহিদা সম্পান্ন দাবা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ১৯ এপ্রিল থেকে ইস্পাহানী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।

দুইদিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রীড়া ফেডারেশন ফোরাম -এর সভাপতি ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলার মোট ৩১ জন শারীরিক, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এর মধ্যে ১২ জন আন্তর্জাতিক রেটেড খেলোয়াড় রয়েছেন।

উল্লেখ্য ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে নগদ অর্থ, মেডেল ও সার্টিফিকেট।