বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আজ শুক্রবার থেকে আগারগাঁওয়ের শেরে বাংলা নগরের ডাক ভবনের হল রুমে শুরু হয়েছে। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মুহম্মদ হিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিদেমাস্টার ড. মো. তৈয়বুর রহমান।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ২৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রথম রাউন্ডে ১১১ জন স্ব-স্ব খেলায় জয়ী হয়েছেন।
বিজয়ীদের মোট নগদ দুই লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
আগামীকাল শনিবার বিকেল ৩টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
