সুসান পোলগার-এর আজ জন্মদিন
সাবেক বিশ্ব মহিলা চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার সুসান পোলগার-এর আজ (১৯ এপ্রিল) জন্মদিন। এই দিনে তিনি হাঙ্গেরির পোলগার পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সুসান ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি দাবার প্রতি ভীষণ আগ্রহী ছিলেন। সেই আগ্রহ থেকেই তিনি চৌষট্টি খোপের দাবার জমিনের সঙ্গে সখ্য গড়ে তোলেন। তিনি ১৯৯৬-১৯৯৯ সাল পর্যন্ত বিশ্ব মহিলা চ্যাম্পিয়ন ছিলেন।…
