কাজাখস্তান গেলো সাউথ পয়েন্ট স্কুল

ফিদে আইএসসিএফ ওয়ার্ল্ড স্কুল দাবার এশিয়ান কন্টিনেন্টাল পর্বে অংশগ্রহণের জন্য রোববার রাতে কাজাকস্তানের আলমাতি শহরের উদ্দেশ্যে ছয় সদস্য বিশিষ্ট সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ দাবা দল ঢাকা ত্যাগ করেছে।

অংশগ্রহণকারী খেলোয়াড়রা হচ্ছেন মুহতাদি তাজওয়ার নাশিদ, সাফায়েত কিবরিয়া আজান, আজান মাহমুদ ও সিদরাতুল মুনতাহা। অধিনায়ক হিসেবে দলের সঙ্গে গেছেন লুতফা ববি। হেড অব ডেলিগেশন হিসেবে গেছেন সাউথ পয়েন্ট স্কুলের ক্রীড়া শিক্ষক শওকত হোসন সিদ্দিকী।

২০২৫ সালে আইসিটি ডিভিশন ও বিসিসির আয়োজনে অনুষ্ঠিত জাতীয় হাই স্কুল প্রোগ্রামিক দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল হিসেবে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ শাখা এতে অংশগ্রহণ করছে।

উল্লেখ্য বিশ্ব দাবা সংস্থা ও ইন্টারন্যাশনাল স্কুল দাবা ফেডারেশনের আয়োজনে আগামী ৭ এপ্রিল থেকে এ প্রতিযোগিতার খেলা শুরু হবে। এশিয়ার ২৮টি দেশের ৩০টি দল এতে অংশগ্রহণ করছে।