chessbd.com

হেরে গেলো মুগ্ধ

কমনওয়েলথ দাবা (ওপেন অনূর্ধ্ব-১০) চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে গেছেন। মালয়েশিয়ার মেলাকা শহরে আজ ২৫ ফেব্রুয়ারি রোববার সপ্তম রাউন্ডে ভারতের আরিত কাপিল মুগ্ধকে পরাজিত করে। উল্লেখ্য মুগ্ধ ৭ ম্যাচে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে নবমস্থানে অবস্থান করছে।

বিস্তারিত পড়ুন

সুলতান খান দাবায় মিনহাজ চ্যাম্পিয়ন

১ম মিয়া সুলতান খান দাবা প্রতিযোগিতায় ৯ ম্যাচে ৪ জন ৭.৫ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চ্যাম্পিয়ন হয়েছেন। তবে সমান পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। একই পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে ফিদেমাস্টার মনন রেজা নীড় ও ক্যান্ডিডেটমাস্টার মোহাম্মদ আবু হানিফ। এদিকে ৬ জন সমান ৭…

বিস্তারিত পড়ুন

নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক দাবায় সোহেল চ্যাম্পিয়ন

নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় আমির সোহেল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৬ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন। এদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন হাবিবুর রহমান সোহেল। অপর দিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে মোহাম্মদ মেসবাহ উদ্দিন তৃতীয়স্থান লাভ করেন। নারায়ণগঞ্জ নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬ রাউন্ড সুইস…

বিস্তারিত পড়ুন

টানা দু’ হারের পর ড্র

কমনওয়েলথ দাবা (ওপেন অনূর্ধ্ব-১০) চ্যাম্পিয়নশিপে টানা দুই হারের পর এবার ড্রয়ের মুখ দেখেছে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ। মালয়েশিয়ার মেলাকা শহরে আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার ষষ্ঠ রাউন্ডে মুগ্ধ মালয়েশিয়ার জিভন রাও গৌতমের সাথে ড্র করেন। উল্লেখ্য মুগ্ধ ৬ ম্যাচে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠস্থানে অবস্থান করছে।

বিস্তারিত পড়ুন