chessbd.com

ভিয়েতনামে নিয়াজ-ফাহাদ দ্বিতীয় স্থানে

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান উভয়ে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। আজ ১ ডিসেম্বর শুক্রবার সকালে চতুর্থ ও বিকেলে পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এ আসরে ১০ জন অংশগ্রহণ করছেন। সকালে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার কাও সাংকে…

বিস্তারিত পড়ুন

নেপালে মিনহাজ, শাকিল ও নাইম শীর্ষে

নেপালে হেতাউদা কাপ এশিয়ান ওপেন দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে ৮ জন শীর্ষে অবস্থান করছেন। এর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার নাইম হক শীর্ষে রয়েছেন। এছাড়া ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ৪.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন। তবে ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ৩ পয়েন্ট…

বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কায় ওয়ালিজা পঞ্চম ও নীড় তৃতীয় স্থানে

ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড শেষে বালক বিভাগে ফিদেমাস্টার মনন রেজা নীড় ২.৫ পয়েন্ট নিয়ে একজনের সঙ্গে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছেন। অপরদিকে সমান ম্যাচে অংশ নিয়ে বালিকা বিভাগে নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ২ পয়েন্ট নিয়ে ১১ জনের সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করছেন। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ ১ ডিসেম্বর শুক্রবার সকালে তৃতীয় রাউন্ড…

বিস্তারিত পড়ুন

ভিয়েতনামে নিয়াজের ড্র, ফাহাদের হার

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ১.৫ পয়েন্ট এবং আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১ পয়েন্ট সংগ্রহ করেছেন। আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে তৃতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার বুই ভিনের সাথে ড্র করেন। তবে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ট্রান তুয়ান মিনের কাছে হেরে যান।

বিস্তারিত পড়ুন

নেপালে শুভায়ন ও অমরদিপের সঙ্গে শীর্ষে মিনহাজ

নেপালে হেতাউদা কাপ এশিয়ান ওপেন দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে টানা চার জয় নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ভারতের শুভায়ন কুন্ড ও বারতাকি অমরদিপের সঙ্গে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এদিকে ফিদেমাস্টার নাইম হক ৩.৫ পয়েন্ট নিয়ে অপর তিন জনের সঙ্গে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। অপরদিকে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মো. শরীফ হোসেন…

বিস্তারিত পড়ুন