chessbd.com

কমনওয়েলথ দাবা : রাজীব ১৫তম, ফাহাদ ২০তম

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৬ পয়েন্ট পেয়ে ১৫তম ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫.৫ পয়েন্ট নিয়ে ২০তম হয়েছেন। যদিও এ আসরে ব্যক্তিগত রেটিং থেকে রাজীব (২৩৯২) ১৪ রেটিং ও ফাহাদ (২৩৮০) ১৫ রেটিং খুইয়েছেন। শ্রীলঙ্কার ওয়াসকাদোয়ায় আজ ২২ নভেম্বর মঙ্গলবার নবম তথা শেষ রাউন্ডে রাজীব (২৩৯২) ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তা’র…

বিস্তারিত পড়ুন

এককভাবে শীর্ষে উঠে এলেন রানী হামিদ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ৪.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন। তবে ৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছেন ৩ জন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও ওয়াদিফা আহমেদ এবং বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলো। এদিকে ৩.৫ পয়েন্ট নিয়ে ৩…

বিস্তারিত পড়ুন

রাজীব-ফাহাদের আরেকটি জয়

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডেও জয় পেলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। ফলে ৮ ম্যাচে উভয়ের সংগৃহিত পয়েন্ট এখন ৫.৫। শ্রীলঙ্কার ওয়াসকাদোয়ায় আজ সোমবারবার অষ্টম রাউন্ডে রাজীব (২৩৯২) শ্রীলঙ্কার ফিদেমাস্টার আলহাকুন ইসুরুকে (১৯৮৪) এবং ফাহাদ (২৩৮০) শ্রীলঙ্কার পাসান্দু রশ্মিতাকে (১৮১২) পরাজিত করেন।

বিস্তারিত পড়ুন

রানী হামিদ-নোশিন-ওয়ালিজা-খুশবু শীর্ষে

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষে ৪ জন ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে যথাক্রমে বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা এবং ওয়ারসিয়া খুশবু শীর্ষে রয়েছেন। এদিকে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলো ও বাংলাদেশ নৌবাহিনীর…

বিস্তারিত পড়ুন

রাজীব-ফাহাদ জিতেছে

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জয় পেয়েছেন। ফলে ৭ ম্যাচে উভয়ের সংগৃহিত পয়েন্ট এখন ৪.৫। শ্রীলঙ্কার ওয়াসকাদোয়ায় আজ রোববার সপ্তম রাউন্ডে রাজীব (২৩৯২) শ্রীলঙ্কার শিবথানুজনকে (১৭৩১) এবং ফাহাদ (২৩৮০) শ্রীলঙ্কার ক্যান্ডিডেটমাস্টার অমরাসিংহেকে (১৮৫০) পরাজিত করেন।

বিস্তারিত পড়ুন