chessbd.com

জয়ের দেখা পেলেন তাহসিন ও পরাগ

২৮তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল মাস্টার্স টুর্নামেন্টের সপ্তম রাউন্ডে এসে প্রথম জয়ের মুখ দেখেছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। অপরদিকে চার ম্যাচ পর জয়ে ফিরেছেন ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে ২৩ আগস্ট মাস্টার্স ইভেন্টের সপ্তম রাউন্ডে তাহসিন (২৩২১) ভারতের বৈভব জয়ন্ত রাউতকে (২২১৭) এবং পরাগ (২২১১) স্বাগতিক সংযৃক্ত আরব আমিরাতের হামাদ বাদেরকে…

বিস্তারিত পড়ুন

আবুধাবীতে চেস ফ্যামিলি টুর্নামেন্টে জিয়া-তাহসিন অপরাজিত চ্যাম্পিয়ন

২৮তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল ফ্যামিলি টুর্নামেন্টে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ারের দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। গ্র্যান্ডমাস্টার জিয়ার ফ্যামিলি দল ৭ ম্যাচে পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে ২২ আগস্ট সোমবার ফ্যামিলি টুর্নামেন্টে গ্র্যান্ডমাস্টার জিয়া ফ্যামিলি প্রথম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ভারতের কাঞ্চনা দেবী ফ্যামিলিকে, দ্বিতীয় রাউন্ডে…

বিস্তারিত পড়ুন

অভিজিৎতের বিপক্ষে জিয়ার দুর্দান্ত জয়, সার্দুলকে রুখে দিলেন ফাহাদ

২৮তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল মাস্টার্স ইভেন্টের ষষ্ঠ রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৪ পয়েন্ট, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩.৫ পয়েন্ট করে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ২.৫ পয়েন্ট এবং ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ ১ পয়েন্ট সংগ্রহ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে একদিন বিরতির পর ২২ আগস্ট মাস্টার্স ইভেন্টের ষষ্ঠ রাউন্ডের বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়…

বিস্তারিত পড়ুন

গাজীপুরে মার্কস অ্যাকটিভ স্কুল দাবা চ্যাম্পস শুরু

আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী মার্কস অ্যাকটিভ স্কুল দাবা চ্যাম্পস শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গাজীপুরের স্কুলগুলো নিয়ে দলগত স্কুল দাবা ২১ আগস্ট রোববার বোর্ডে গড়িয়েছে। প্রধান অতিথি হিসেবে গাজীপুরে দুইদিনব্যাপী দলগত স্কুল দাবার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। উল্লেখ্য গাজীপুর জেলার ৪৯টি স্কুল দল অংশ নিচ্ছে।

বিস্তারিত পড়ুন