chessbd.com

মুজিব শতবর্ষ জেলা দাবা লিগে চেসবিডি.কম চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে মুজিব শতবর্ষ জেলা দাবা লিগে চেসবিডি.কম চ্যাম্পিয়ন হয়েছে। ৭ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে দলটি এ কৃতিত্ব অর্জন করে। শিরোপাজয়ী দলের হয়ে খেলেছেন ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমিন সুলতানা শিরিন, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ফিরোজ আহমেদ, মর্তুজা মাহাথির ইসলাম ও মাবরুব রাদ। কোচ ছিলেন মোহাম্মদ শামীম। ম্যানেজারের দায়িত্ব পালন করেন মোরসালিন আহমেদ।…

বিস্তারিত পড়ুন

এশিয়ান একাডেমিক চ্যাম্পিয়নশিপে এলিগেন্ট অপরাজিত রানার্সআপ

এশিয়ান একাডেমিক হাইব্রিড দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি অপরাজিত রানার্সআপ হয়েছে। এলিগেন্ট ৭ খেলায় ১২ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়। একই পয়েন্ট নিয়ে ইরানের পিশগাম নভিন-২ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এলিগেন্ট ও পিশগামের অর্জিত ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টে স্থান নির্ধারণ করা হয়। পিশগাম নভিন-২ ২৩ গেম পয়েন্ট পাওয়ায় শিরোপা জয় করে এবং ১৯.৫…

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে মুজিব শতবর্ষ দাবা লিগ ২৯ নভেম্বর শুরু

নারায়ণগঞ্জে আগামী ২৯ নভেম্বর থেকে মুজিব শতবর্ষ জেলা দাবা লিগ বোর্ডে গড়াচ্ছে। ৭ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮টি দল নারায়ণগঞ্জ ক্লাবে মোকাবিলা করবে। ২৮ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স অংশগ্রহণকারী দলগুলো নিয়ে নম্বর ড্র অনুষ্ঠিত হবে। এদিকে চেসবিডি.কম যাতে নারায়ণগঞ্জ দাবা লিগে চ্যাম্পিয়ন হতে না পারে সে জন্য ঢাকার এক দায়িত্বশীল…

বিস্তারিত পড়ুন

দাবাড়ু সাইফ উল্লাহ রাসেল আর নেই

আন্তর্জাতিক রেটেড দাবাড়ু মোহাম্মদ সাইফ উল্লাহ রাসেল আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ২৫ নভেম্বর বৃহস্পতিবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মোহাম্মদ সাইফ উল্লাহ রাসেল প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ দাবা লিগসহ বিভিন্ন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায়…

বিস্তারিত পড়ুন

শীর্ষে ভারতের নারায়ানান ও ইরানের মাসউদ

শেখ রাসেল গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ভারতের গ্র্যান্ডমাস্টার শ্রীনাথ নারায়ানান ও ইরানের গ্র্যান্ডমাস্টার মোসাদ্দেকপোর মাসউদ সাড়ে চার পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। এদিকে চার পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছেন ৬ জন খেলোয়াড়। তারা হলেন আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার আসাদলি ভুগার ও ইসকান্দারভ মিসরাদিন, ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার গ্র্যান্ডমাস্টার বেরনাডস্কি ভিতালি ও আন্দ্রেই সুমিতস, ইরানের আন্তর্জাতিকমাস্টার মৌসাভি সৈয়দ…

বিস্তারিত পড়ুন