আইএম মানিসের সঙ্গে ড্র দিয়ে শুরু করলেন জিএম জিয়া

সংযুক্ত আরব আমিরাতে ২৮তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যালের উদ্বোধনী দিনে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জয় পেলেও ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। কিন্তু হেরেছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ। আবুধাবী শহরে বুধবার রাতে মাস্টার্স ইভেন্টের প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ (২৪০১) নাইজেরিয়ার আন্তর্জাতিকমাস্টার ওকেকে আইজাক চুকয়ুদালুকে (২১৮৫) পরাজিত করেন। কিন্ত গ্র্যান্ডমাস্টার জিয়া (২৪২৭)…

বিস্তারিত পড়ুন

দাবা ফেডারেশনের জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ দাবা ফেডারেশন (বাদাফে) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে। নানান কর্মসূচির মধ্যে ছিল বাদাফে কার্যালয়ে কোরআন খতম, তবারক বিতরণ, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা। দিনব্যাপী…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ নারী বিভাগে ৫৬তম এবং ওপেন বিভাগে ৬৬তম

৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের নারী বিভাগে বাংলাদেশ ১৬০টি দেশের ১৬২টি দলের মধ্যে ৫৬তম হয়েছে। অপরদিকে ওপেন বিভাগে বাংলাদেশ ১৮৬টি দেশের ১৮৮টি দলের মধ্যে ৬৬তম হয়েছে। নারী এবং ওপেন উভয়ে বিভাগে বাংলাদেশ ১১ ম্যাচে ১২ পয়েন্ট অর্জন করে। ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে ৯ আগস্ট অলিম্পিয়াডের একাদশ বা শেষ রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ (৬৫তম সিডেড) ১.৫-২.৫…

বিস্তারিত পড়ুন

মিশরের নারী জিএমকে হারালেন জান্নাতুল

৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডে বাংলাদেশ (৬৫তম সিডেড দল) ওপেন বিভাগে ৩.৫-০.৫ গেম পয়েন্টে থাইল্যান্ডকে (১০০তম সিডেড দল) পরাজিত করেছে। অপরদিকে নারী বিভাগে বাংলাদেশ (৬৪তম সিডেড দল ) ১.৫-২.৫ গেম পয়েন্টে মিশরের (৪৪তম সিডেড দল) কাছে হেরেছে। ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে ৮ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪), ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ইরাকের সঙ্গে জিতলেও আইসল্যান্ডের কাছে হেরেছে

৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের নবম রাউন্ডে বাংলাদেশ (৬৫তম সিডেড) ওপেন বিভাগে ১.৫-২.৫ গেম পয়েন্টে আইসল্যান্ডের (৪৩তম সিডেড) কাছে পরাজিত হয়েছে। তবে নারী বিভাগে বাংলাদেশ (৬৪তম সিডেড) ৩.৫-০.৫ গেম পয়েন্টে হারিয়েছে ইরাককে (৮২তম সিডেড)। ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে ৭ আগস্ট নবম রাউন্ডে ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭) গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) ও ফিদেমাস্টার…

বিস্তারিত পড়ুন