শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছেন খুশবু ও আলো

বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের বালিকা বিভাগে শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছেন। উভয়ে অষ্টম রাউন্ড শেষে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

তবে ছয় পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী ও জিন্নাত আক্তার শাহনাজ।

এদিকে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা তৃতীয় স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ১৩ অক্টোবর সোমবার অষ্টম রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু রাফিয়া সরকারকে পরাজিত করেন। তবে নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী একে অপরের সঙ্গে ড্র করেছেন।

আগামীকাল ১৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩-৩০টায় নবম তথা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।