অলিম্পিয়াডে অংশ নিতে জাতীয় দল আজ চেন্নাই যাচ্ছে
৪৪তম দাবা অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ জাতীয় দল আজ বুধবার ভারতের চেন্নাই যাচ্ছে। আগামী ২৯ জুলাই থেকে ৯ আগস্ট বিশ্ব দাবার দলগত সর্বোচ্চ আসর ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরাম শহরে অনুষ্ঠিত হবে। এ বছর অলিম্পিয়াডে ওপেন বিভাগে রেকর্ড ১৮৩টি দেশ ও ৩টি সংগঠনসহ (ব্রেইল, সাইলেন্স ও ফিজিক্যালি ডিসাবেল্ড) মোট ১৮৮ দল অংশ নিচ্ছে। অপরদিকে নারী…
