এককভাবে শীর্ষে ভারতের গ্র্যান্ডমাস্টার নারায়ানান
শেখ রাসেল গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে ভারতের গ্র্যান্ডমাস্টার শ্রীনাথ নারায়ানান টানা চার জয় নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছেন। সাড়ে তিন পয়েন্ট সংগ্রহ করে ৬ জন খেলোয়াড় দ্বিতীয়স্থানে রয়েছেন। তারা হলেন আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার আসাদলি ভুগার ও ইসকান্দারভ মিসরাদিন, ইরানের গ্র্যান্ডমাস্টার মোসাদেগপোর মাসউদ ও আন্তর্জাতিকমাস্টার মৌসাভি সৈয়দ খলিল, ভারতের গ্র্যান্ডমাস্টার শ্যাম সুন্দর ও…
