আগামী ১-১১ অক্টোবর আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াড বোর্ডে গড়াতে যাচ্ছে। এ আসরে বাংলাদেশও অংশ নিচ্ছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হলেন ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, মো. সাজিদুল হক, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। দলের সঙ্গে ট্রেইনার হিসেবে যাচ্ছেন আবু সুফিয়ান শাকিল।
বাংলাদেশ দাবা ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে সোমবার এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা, কার্যনির্বাহী সদস্য মো. সজল মাহমুদ, ট্রেইনার আবু সুফিয়ান শাকিল এবং ফেডারেশনের নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ এসময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ৩০ সেপ্টেম্বর আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ।
