বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে জিতলেও তুরস্কের কাছে হেরেছে
৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ (৬৫তম সিডেড) ২.৫-১.৫ গেম পয়েন্টে নিউজিল্যান্ডকে (৯২তম সিডেড) পরাজিত করেছে। অপরদিকে নারী বিভাগে বাংলাদেশ (৬৪তম সিডেড) ১-৩ গেম পয়েন্টে তুরস্কের (৪১তম সিডেড) কাছে হেরেছে। ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে ৬ আগস্ট শনিবার অষ্টম রাউন্ডে বাংলাদেশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭) নিউজিল্যান্ডের স্টার্ক জনকে (রেটিং-২০২৮) পরাজিত করেন।…
