সহজ প্রতিপক্ষ পেয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ

দাবা অলিম্পিয়াডের ওপেন ও নারী উভয় বিভাগের তৃতীয় রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেয়ে বাংলাদেশ ফের জয়ে ফিরেছে । ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে বাংলাদেশ যথাক্রমে নেদারল্যান্ডস এন্টিলিস ও মাল্টাকে পরাজিত করে। আগামীকাল ১ আগস্ট সোমবার চতুর্থ রাউন্ডে বাংলাদেশ ওপেন বিভাগে অপেক্ষাকৃত শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে এবং নারী বিভাগে ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে।ভারতীয় স্থানীয় সময় বিকেল তিনটায় খেলা শুরু…

বিস্তারিত পড়ুন

যে কারণে দু’ রাউন্ড খেলেননি জিয়া

বাংলাদেশ জাতীয় দলের তারকা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান চেন্নাই দাবা অলিম্পিয়াডের প্রথম দু’ রাউন্ড খেলতে না পারলেও আজ রোববার তৃতীয় রাউন্ডে খেলতে নামছেন। ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে ২৯ জুলাই অলিম্পিয়াডের ওপেন বিভাগের প্রথম রাউন্ডে বিশ্বদাবার অন্যতম দুর্বলতম দল তানজানিয়ার বিপক্ষে ৪-০ পয়েন্ট বাংলাদেশ সহজ জয় পাওয়ায় জিয়ার অনুপস্থিতি তেমন প্রভাব ফেলেনি। কিন্তু ৩০ জুলাই…

বিস্তারিত পড়ুন

তৃতীয় রাউন্ডে এন্টিলিস ও মাল্টার মতো দুর্বল প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ

দাবা অলিম্পিয়াডের তৃতীয় রাউন্ডে আজ ৩১ জুলাই রোববার ওপেন বিভাগে নেদারল্যান্ডস এন্টিলিস এবং নারী বিভাগে মাল্টার মতো দুর্বল প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ। কাজেই লাল-সবুজ পতাকাধারীরা আজ পূর্ণ পয়েন্ট নিয়ে বোর্ড ছাড়বেন- এমনটাই প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা। ওপেন বিভাগে দলগত রেটিং অনুযায়ী দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ৬৫তম সিডেড দল। কিন্তু ১১৫তম সিডেড দল হচ্ছে নেদারল্যান্ডস এন্টিলিস। এদিকে নারী বিভাগে…

বিস্তারিত পড়ুন

ওপেন বিভাগে শোচনীয় হার, লড়াই করে হারলো নারী দল

ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে ৪৪তম দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ওপেন বিভাগে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। তবে নারী বিভাগে দুর্দান্ত লড়াই করে হেরেছে বাংলাদেশ। আজ ৩০ জুলাই শনিবার ওপেন বিভাগে ১৯ নম্বর সিডেড হাঙ্গেরীর কাছে ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ পরাজিত হয়েছে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদেমাস্টার মেহেদী…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের প্রতিপক্ষ আজ হাঙ্গেরী ও ইতালি

দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে আজ ৩০ জুলাই শনিবার ওপেন বিভাগে বাংলাদেশ হাঙ্গেরীর সঙ্গে মোকাবেলা করবে। ওপেন বিভাগে দলগত রেটিং অনুযায়ী দাবা অলিম্পিয়াডে ১৯তম সিডেড দল হাঙ্গেরী। অন্যদিকে বাংলাদেশ ৬৫তম সিডেড দল। এদিকে নারী বিভাগে বাংলাদেশের আজ প্রতিপক্ষ ইতালি। নারী বিভাগে দলগত রেটিং অনুযায়ী দাবা অলিম্পিয়াডে ২৫তম সিডেড দল ইতালি। কিন্তু বাংলাদেশ ৬৪তম সিডেড দল। উল্লেখ্য…

বিস্তারিত পড়ুন