বাংলাদেশের দাবায় জোয়ার এসেছে : দিব্যেন্দু
নিজস্ব প্রতিবেদকচেসবিডি.কমঢাকা : ৮ মে ২০২১ বাংলাদেশের দাবায় আবার জোয়ার এসেছে বলে মন্তব্য করেছেন উপমহাদেশের প্রখ্যাত গ্র্যান্ডমাস্টার ভারতের দিব্যেন্দু বড়ুয়া। বাংলা ভাষায় দাবার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘চেসবিডি.কম’ লাইভে ‘এপার বাংলা-ওপার বাংলা দাবা চর্চার সেকাল-একাল’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি ৭ মে রাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চেসবিডি.কম সম্পাদক মোরসালিন আহমেদ। ভারতের দ্বিতীয়…
