সেইলর চেকমেট টুর্নামেন্টে মুগ্ধ, আযান ও রাদ চ্যাম্পিয়ন

বিশ্ব দাবা দিবস সেইলর চেকমেট নারায়ণগঞ্জ ২০২৫ ইন্টার স্কুল ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৮ বিভাগে সাউথ পয়েন্ট স্কুলের রায়ান রশিদ মুগ্ধ, অনূর্ধ্ব-১৪ বিভাগে সাফায়েত কিবরিয়া আযান এবং অনূর্ধ্ব-১০ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ মাবরুর রাদ চ্যাম্পিয়ন হয়েছেন। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে মুগ্ধ ও রাদ শতভাগ জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করেন। তবে ৫ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা পান আযান।

নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মহসিন ক্লাবে টুর্নামেন্টে শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপিলিয়ন গ্রুপের সিএসআর প্রধান নাজমুল আহসান, আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ ও চেসবাংলাদেশ.কম সম্পাদক মোরসালিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মেরিনা জাহান।

নারায়ণগঞ্জ মহসিন ক্লাবের ব্যবস্থাপনায় ও সেইলর এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতার ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ টুর্নামেন্টে জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্কুলের ৬০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। উল্লেখ্য বিশ্ব দাবা দিবস উপলক্ষে ২০ জুলাই এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।