স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ ২০২৬ এর পুরস্কার বিতরণ আজ ৪ মার্চ বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ।
চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় এক লক্ষ টাকা, রানারআপ সোনারগাঁও ইউনিভার্সিটির আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পঞ্চাশ হাজার টাকা, দুই সেমিফাইনালিস্ট বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ও বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঁচিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার লাভ করেন।
তবে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান দশ হাজার টাকা করে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, অনত চৌধুরী, গোলাম মোস্তফা ভূঁইয়া, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন পাঁচ হাজার টাকা করে এবং ফিদেমাস্টার নাইম হক, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেটমাস্টার যোয়ার হক প্রধান, মুহতাদি তাজওয়ার নাশিদ, রায়ান রশিদ মুগ্ধ, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, জিন্নাত আক্তার শাহনাজ ও ক্যান্ডিডেটমাস্টার মো. নাসিম হোসেন ভূঁইয়া ও সিয়াম চৌধুরী প্রত্যেকে তিন হাজার টাকা করে অর্থ পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য নক আউট পদ্ধতিতে ৩২ জন খেলোয়াড় এ আসরে অংশগ্রহণ করেন।
