শীর্ষে পরাগ, পেছনে নাইম

পন পাওয়ার রাউন্ড রবিন চেস টুর্নামেন্টে টানা তৃতীয় জয় নিয়ে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

তবে আড়াই পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার নাইম হক দ্বিতীয়স্থানে এবং দুই পয়েন্ট সংগ্রহ করে তৃতীয়স্থানে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।

আজ ১৬ আগস্ট শনিবার নারায়ণগঞ্জ ভূঁইগড়ে রূপায়ন টাউনে সকালে দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল রায়ান রশিদ মুগ্ধকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের শুভ্রজিৎ দেকে, ফিদেমাস্টার নাইম হক ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেনকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ শুভংকর মাইতকে পরাজিত করেন। নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ফিরোজ আহমেদের সাথে ড্র করেন।

বিকালে তৃতীয় রাউন্ডে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, ভারতের শুভ্রজিৎ দে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে ও ভারতের শুভংকর মাইতি ফিরোজ আহমেদকে পরাজিত করেন।

কিন্তু রায়ান রশিদ মুগ্ধ ফিদেমাস্টার নাইম হকের সাথে এবং ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেন নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদের সাথে ড্র করেন।

আগামীকাল ১৭ আগস্ট রোববার সকাল ১১টায় একই ভেন্যুতে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।