নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু টানা চার জয় নিয়ে ৪৩তম জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে এককভাবে শীর্ষে রয়েছেন।
এদিকে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন ৬ জন। তারা হলেন নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার ইসরাত জাহান দিবা, নারী ক্যান্ডিডেটমাস্টার নুসরাত জাহান আলো, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলিভা চৌধুরী ও নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস।
আজ ১৬ আগস্ট চতুর্থ রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দারকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলিভা চৌধুরী দিলারা জাহান নূপুরকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ইসরাত জাহান দিবা জিন্নাত আক্তার শাহনাজকে, জান্নাতুল প্রীতি নারী ফিদেমাস্টার নাজরানা খানকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নুসরাত জাহান আলো নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেন।
তবে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমের সাথে ড্র করেন।
আগামীকাল ১৭ আগস্ট রবিবার পঞ্চম রাউন্ডের খেলা বিকাল ৩টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।
