টাইব্রেকিংয়ে পরাগ চ্যাম্পিয়ন

পন পাওয়ার রাউন্ড রবিন চেস টুর্নামেন্টে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৯ ম্যাচে উভয় ৭ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে পরাগ চ্যাম্পিয়ন এবং সাকলাইন প্রথম রানারআপ হয়েছেন।

তবে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় রানারআপ হয়েছেন আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল।

এদিকে ফিদেমাস্টার নাইম হক ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং ৫.৫ পয়েন্ট পেয়ে ভারতের শুভ্রজিৎ দে পঞ্চম স্থান লাভ করেন।

নারায়ণগঞ্জ রূপায়ণ টাউনে পণ পাওয়ার চেস ক্লাবের ভেন্যুতে গত ১৫-২১ আগস্ট স্বাগতিক বাংলাদেশ ও ভারতের ১০ জন দাবাড়ু রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মোকাবেলা করে।

উল্লেখ্য বিজয়ীদের ট্রফিসহ মোট ৪০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন পন পাওয়ার চেস ক্লাবের সভাপতি আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ।