তাসনিম অপরাজিত চ্যাম্পিয়ন

বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ৮ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে ৪৩তম জাতীয় নারী ‘বি’ দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

তবে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা।

এদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে ৬ জন টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা চতুর্থ, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা পঞ্চম, বরিশালের জান্নাতুল প্রীতি ষষ্ঠ, কুমিল্লার নারী ফিদেমাস্টার নুশরাত জাহান আলো সপ্তম ও নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস অষ্টম হয়েছেন।

এছাড়া ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী নবম, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার দশম, আছিয়া সুলতানা একাদশ এবং আফিরিন জাহান মুনিয়া দ্বাদশ হয়েছেন।

আজ ২১ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে নবম তথা শেষ রাউন্ডের নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবার সাথে, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা নারী ফিদেমাস্টার নুশরাত জাহান আলোর সাথে, আফরিন জাহান মুনিয়া নুশরাত জাহান লিজার সাথে ড্র করেন।

কিন্তু নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরীকে, জান্নাতুল প্রীতি দিলারা জাহান নূপুরকে, নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, ওয়ারিসা হায়দার জারিন তাসনিমকে ও আছিয়া সুলতানা শামীমা আক্তার মুক্তাকে পরাজিত করেন।

উল্লেখ্য পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ জন সরাসরি ৪৩তম জাতীয় নারী দাবার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন। গতবারের চ্যাম্পিয়ন নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, রানারআপ নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ সরাসরি খেলবেন।