২৩ বছর পর ভারতে ফিরলো দাবা বিশ্বকাপ

২০০২ সালে শেষবার ভারতে ফিদে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ২৩ বছর পর ভারতে ফিরলো ফিদে বিশ্বকাপ। এবারের স্বাগতিক গোয়া। এ লম্বা সময় পর দাবা বিশ্বকাপ ভারতে আয়োজন হওয়ায় সেটাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ফিদে বিশ্বকাপ আয়োজনের খবর সামনে আসার পর মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বাগত জানান। তথ্য সূত্র: এইসময়.কম

ফিদে এক বিবৃতিতে জানিয়েছে আসন্ন দাবা বিশ্বকাপের জন্য ভারতের গোয়াকে বেছে নেওয়া হয়েছে। সেখানে বিশ্বের তাবড় দাবাড়ুরা আসবেন খেলতেন। শেষবার ২০০২ সালে ভারত দাবা বিশ্বকাপ আয়োজন করেছিল হায়দরাবাদে। গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথান আনন্দ জিতেছিলেন সেবারের বিশ্বকাপ। এবারও কোনো ভারতীয়র হাতে বিশ্বকাপ উঠুক বলে চান সমর্থকরা।

নরেন্দ্র মোদী দাবা বিশ্বকাপ নিয়ে লেখেন, ‘২০২৫ ফিদে বিশ্বকাপ আয়োজন করতে পেরে ভারত খুশি। ২০ বছর পর আমাদের হাতে গুরু দায়িত্ব। দাবা তরুণদের মধ্যে জনপ্রিয় হবে। আমি নিশ্চিত এই টুর্নামেন্টে একাধিক উত্তেজক ম্যাচ দেখা যাবে এবং বিশ্বের সেরা প্লেয়ারদের মধ্যে লড়াইও দেখা যাবে।’

ফিদে বিশ্বকাপ তথ্য
৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ

অংশ নেবেন মোট ২০৬ জন প্লেয়ার

পুরস্কারমূল্য ২০ লাখ মার্কিন ডলার

এই বিশ্বকাপে জয়ী তিন জন সরাসরি সুযোগ পাবেন ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্টে

প্রতিটা রাউন্ড হবে নকআউট। জিতলে পরের রাউন্ডে ও হারলে ছিটকে যেতে হবে

মোট আটটা রাউন্ড খেলা হবে টু গেম নকআউট ফর্ম্যাটে

দুটো ক্লাসিক্যাল গেম হবে, গেম টাই হলে প্লেঅফে থাকবে র‌্যাপিড ও ব্লিৎজ

দাবায় ভারত গত কয়েক বছর ধরে দাপট দেখাচ্ছে। গত বছর ডি গুকেশ দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন। চেস অলিম্পিয়াডে জেতে ভারতের পুরুষ ও নারী দল। মেয়েদের দাবা বিশ্বকাপ জেতেন দিব্যা দেশমুখ।