বিশ্বকাপ দাবায় নীড়- ফাহাদের বিদায়

ভারতের গোয়ার রিসোর্ট রিও -এ অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪১৪) ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং-২৬১৬) সাথে ড্র করেছেন।

আজ ২ নভেম্বর রোববার দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কালো ঘুঁটি নিয়ে শ্লাভ ডিফেন্স পদ্ধতিতে খেলে ৩০ চালে ড্র করেন।

এদিকে বাংলাদেশের অপর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় (রেটিং-২৩৬০) প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারির (রেটিং-২৬৩১) কাছে হেরে গেছেন।

প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় কালো ঘুঁটি নিয়ে সিলিয়ান ডিফেন্সের ফ্রেঞ্চ বিশ্লেষণ ধারায় খেলে ৭৯ চালে হেরে যান।

নক আউট পদ্ধতির এ বিশ্বকাপ দাবায় আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দুই খেলায় আধা পয়েন্ট করে অর্জন করায় উভয়েই দ্বিতীয় রাউন্ডে উন্নীত হতে পারেননি।