ফিদে সভাপতি রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার

ফিদে সভাপতি রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার

রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার আর্কডি ডিভোরকোভিচ আন্তর্জাতিক দাবা ফেডারেশনের নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন।জর্জিয়ার বাতুমি শহরের হোটেল শেরাটনে ৩ অক্টোবর ৮৯তম কংগ্রেসে তিনি ১০৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিপক্ষ ফিদের সাবেক ডেপুটি প্রেসিডেন্ট গেওর্গিওস মাক্রোপৌলস পেয়েছেন ৭৮ ভোট। এছাড়া এ নির্বাচনে বিখ্যাত দাবাড়ু ইংল্যান্ডের নাইজেল শট প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি অবশ্য শেষ মুর্হূতে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

ফিদের নয়া এ সভাপতি আর্কডি ডিভোরকোভিচ সদ্যসমাপ্ত রাশিয়া বিশ্বকাপ ২০১৮ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান  ছিলেন। তার  দায়িত্বকালে বিশ্ব জুড়ে দাবা খেলার অারো প্রচার, প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বলে ধারণা কর হচ্ছে।

শুধু তাই নয়, দাবার সাথে সম্পৃক্ত অভিজ্ঞ মনে করছেন, তিনি তার বিশ্বকাপ ফুটবলের অভিজ্ঞতা দিয়ে বিশ্বে দাবার সাংগঠনিক অবস্থান আরো সুদৃঢ় করবেন। এমন কী একই সাথে তিনি অতীতের চেয়ে পৃষ্ঠপোষকতার অর্থ আরো বৃদ্ধি করবেন।

উল্লেখ্য আন্তর্জাতিক দাবা ফেডারেশন বা ফিদে’র অর্থ হচ্ছে ফরাসী ভাষায় ফেডেরাসিওঁ ইন্তারনেসিওনাল দে ইশেক, যা বিশ্ব দাবা সংস্থা বা ফিদে নামে পরিচিত। এটি বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দাবা ফেডারেশনকে নিয়ন্ত্রণ করে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় পরিচালনা কমিটির দায়িত্ব পালন করে। সচরাচর বিশ্ব দাবা সংস্থা ফরাসী ভাষায় ফিদে নামেই বিশ্বব্যাপী সমাধিক পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *