জাতীয় জুনিয়র দাবায় তাহসিন-ওয়াদিফা শীর্ষে

শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ওপেন বিভাগে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

এদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড়, পাবনার ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী ও তাশরিক সায়হান শান।

অপরদিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন ১২ জন। তারা হলেন ফিদেমাস্টার নাইম হক, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, ঐতিহ্য বড়ুয়া, সিয়াম চৌধুরী, আফনান জারিফ হক, সাদাত কিবরিয়া অয়ন, আহনাফ রশিদ চৌধুরী, দেবলীন অধিকারী, রেনে রাশিক, রাদমিম রাহা রাইজা ও লক্ষণ চক্রবর্তী।

তবে বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

এদিকে বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু ৪.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন।

অপরদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে নারায়ণগঞ্জের আয়েশা আক্তার ও মাগুড়ার প্রথমা জামান তৃতীয় স্থানে রয়েছেন।

আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে পঞ্চম রাউন্ডে ওপেন বিভাগে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার নাইম হককে, তাশরিক সায়হান শান নাজমুল হায়াতকে, ঐতিহ বড়ুয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক কাজী ওবায়দুর রহমান আরিয়ানকে, সিয়াম চৌধুরী তাশফিকুর রহমানকে, আফনান জারিফ হক মিফতাহুল ইসলামকে, সাদাত কিবরিয়া অয়ন আরিত্র ঘোষ পুস্পককে, আহনাফ রশিদ চৌধুরী ফাহাদ হাসানকে, দেবলিন অধিকারী আবরার রেজাউল আহনাফ মোহাম্মদকে রাদমিম রাহা রাইজা খন্দকার সাকিব উর রহমানকে ও লক্ষণ চক্রবর্তী মোহাম্মদ মাহিন রহমানকে পরাজিত করেন। ফিদেমাস্টার মনন রেজা নীড় ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের সাথে ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম স্বর্নাভো চৌধুরীর সাথে ড্র করেন।

বালিকা বিভাগের পঞ্চম রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলোকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে, আয়েশা আক্তার আরিশা হোসেন তুবাকে, প্রথমা জামান আহনা দেকে, সানোয়ার আক্তার নোশিন আয়মানকে পরাজিত করেন। জান্নাতুল প্রীতি খন্দকার অনিকা মাওলা মাওলার সাথে ও সালিহা বিনতে হাফিজ জারিন তাসনিমের সাথে ড্র করেন।

আগামীকাল ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০-৩০ টা থেকে ষষ্ঠ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।