কাজাখস্তানে আয়ান-মুনতাহার জয়

ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপের দশম রাউন্ডে আজ ২৯ সেপ্টেম্বর সোমবার কাজাখস্তানের আলমাতি শহরে ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন আয়ান লাক্সেমবার্গের রেড্ডি হ্যান্ডিয়ালু কিরনকে এবং বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা বেলজিয়ামের মেরলি লিলাকে পরাজিত করেছেন।

এদিকে বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার ইংল্যান্ডের সভানাডজে লিলির সাথে ড্র করেন।

অপরদিকে ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ রাশিয়ার ইউনকার জারমেনের কাছে এবং ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সাফায়েত কিবরিয়া কাজাখস্তানের এলিমেস বেইবেরিসের কাছে হেরে যান।

উল্লেখ্য ১০ ম্যাচ শেষে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার ৬ পয়েন্ট, আজান মাহমুদ ৫.৫ পয়েন্ট, সাফায়েত কিবরিয়া ৪.৫ পয়েন্ট, ফারসাত হোসেন আয়ান ও সিদরাতুল মুনতাহা ৪ পয়েন্ট পেয়েছেন।

আগামীকাল ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার এ চ্যাম্পিয়নশিপের একাদশ তথা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।