আলোই শীর্ষে

জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড শেষে কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো সাড়ে তিন পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

তবে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম তিন পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

এদিকে আড়াই পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ।

আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে চতুর্থ রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজারান খান ইভার সাথে এবং নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন বরিশালের জান্নাতুল প্রীতির সাথে ড্র করেন।

কিন্তু নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম বাংলাদেশ আনসারের নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসকে, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবাকে এবং নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদকে পরাজিত করেন।

আগামীকাল ২৪ অক্টোবর শুক্রবার বিকেল ৩-৩০ টায় একই ভেন্যুতে পঞ্চম রাউন্ডে নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা ও নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস ও নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, জান্নাতুল প্রীতি ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম এবং নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ও নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন পরস্পরের সাথে খেলবেন।