ফয়সালের সাহাযার্থে এসিপিবির আহবান
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
ঢাকা, ২৪ নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক দাবা খেলোয়াড় মো. ফয়সাল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মিরপুর আল হেলাল হসপিটালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন । এ কৃতি খেলোয়াড়ের জন্য এসোসিয়েশন অফ চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) দেশবাসীর কাছে দোয়া কামনার পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য সাহায্য-সহযোগিতার আহবান জানিয়েছে ।
১৫ নভেম্বর থেকে ফয়সাল চিকিৎসাধীন আছেন । তাঁর এ চিকিৎসা ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী হওয়ায পরিবারের পক্ষে ব্যয়ভার বহন করা অত্যন্ত কষ্টকর ও কঠিন হয়ে পড়েছে । তাঁর অসুস্থ্যতার খবর পেয়ে অনেক খেলোয়াড়, দাবা কর্মকর্তা ও সংগঠক ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন । যা চিকিৎসার জন্য পর্যাপ্ত নয়।
তাই এসিপিবি খেলোয়াড়, সংগঠক, দাবা কর্মকর্তা ও প্রবাসী দাবাড়ু তথা দেশবাসীর কাছে ফয়সালের চিকিৎসার সাহায্যার্থে তাঁর পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে ।
সাহায্য পাঠানোর জন্য : মো. ফয়সাল হোসেন (বিকাশ : ০১৯২৭২৫০৯৫৩ ও ০১৭৬২৮৫৯৭৭৬ ব্যক্তিগত) । বিকাশ ছাড়াও যারা সহযোগিতা করতে চান তারা যোগাযোগ করুন : রাহী মাসুম, দপ্তর সম্পাদক এসিপিবি (মোবাইল : ০১৭৪৯১৬৬৫১৫), ফরহাদুর রহমান শাবাব, সদস্য, এসিপিবি (মোবাইলঃ ০১৭৭৬১৯০৯৫৭) এবং কাজী মাহবুব আফজাল রঞ্জন, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এসিপিবি (মোবাইল : ০১৯১১৩৮৬৩২৭) ।
এসিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমীর আলী রানা চেসবিডি.কম-কে বলেন. ফয়সাল হোসেনের চিকিৎসার জন্য আমরা দাবার সাথে সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের সাহায্য-সহযোগিতার কামনা করছি । এই সাথে দেশের বৃত্তবানদের কাছেও সহায়তা চাচ্ছি ।
হঠাৎ করে তাঁর হৃদরোগে আক্রান্তের খবরটি দাবা অঙ্গনে পৌঁছুলে খেলোয়াড়রা তার সুস্থ্যতা কামনায় সবার দোয়া কামনা করেছেন । তিনি সুস্থ্য হয়ে আবারো দাবা বোর্ডে দাপিয়ে বেড়াবেন সেটাই সবার কাম্য ।
চেসবিডি.কম/এমএ
