এলিগেন্ট টুর্নামেন্টে ইউসুফ অপরাজিত চ্যাম্পিয়ন

এলিগেন্ট টুর্নামেন্টে ইউসুফ অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ৮ ডিসেম্বর ২০১৮

এলিগেন্ট উত্তরা ফিদে স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্টে মোহাম্মদ ইউসুফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন । পাঁচ ম্যাচে তিনি সাড়ে চার পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন ।

এদিকে চার পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির প্রশিক্ষক গোলাম সারোয়ার রানারঅাপ ও শামসুল কবির চৌধুরী তৃতীয় স্থান লাভ করেন ।

অপরদিকে সাড়ে তিন পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ থেকে অষ্টম হয়েছেন যথাক্রমে সারোয়ার হোসাইন উল্লাস, মো. সাইফুর রহমান, মনিরুজ্জামান মনি, মো. হাসন মিয়া ও মনোজ কুমার ধর ।

এ ছাড়া বেস্ট ননরেটেড প্লেয়ার মোহাম্মদ রাদিদ খান ও বেস্ট উইমেন প্লেয়ারের পুরস্কার পেয়েছেন মুসফিকা জান্নাত সাউরি ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আয়োজনে আজ শনিবার ১০ম এলিগেন্ট উত্তরা ফিদে স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ করেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা মলি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের সিনিয়র লেকচারার শারমিন জামান ।

উল্লেখ্য দুইদিনব্যাপী এ আসরে ৩২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন । এর মধ্যে ৩ জন ননরেটেড খেলোয়াড় ছিলেন । টুর্নামেন্টের গড় রেটিং ছিল ১৬০৪ । পাঁচ রাউন্ড সুইস লিগ পদ্ধিতের এ টুর্নামেন্টের অারবিটার ছিলেন মো. মাজেদুল হক চৌধুরী ।

চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *