অসুস্থতায় ওয়াকওভার দিলেন

থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন আশিয়ান সিরিজ মাস্টার্স সেকশনে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ ম্যাচে ২.৫ পয়েন্ট নিয়ে ৪ জনের সঙ্গে শীর্ষে ছিলেন।

কিন্তু দারুণ ফর্মে থাকা ফাহাদ আজ (৩০ জুন) শুক্রবার শারিরীক অসুস্থতার কারণে চতুর্থ রাউন্ডে বোর্ডে নামতে পারেননি। ফলে তার প্রতিপক্ষ চীনের গ্র্যান্ডমাস্টার জু ইউয়ি ওয়াকওভার পেয়েছেন।