সুব্রতের মা আর নেই
ময়মনসিংহ সংবাদদাতা
চেসবিডি.কম
ময়মনসিংহ : ৯ মার্চ ২০১৯
ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাসের মা দিপালী বিশ্বাস আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
শনিবার সকালে ময়মনসিংহস্থ নিজ বাসভবনে দুর্ঘটনাবশতঃ সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন।
দিপালী বিশ্বাসের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ দাবা ফেডারেশন, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ, বিভিন্ন ক্লাব, সংগঠন, সংগঠক, দাবা বিচারক ও দাবা খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানিয়েছেন।
চেসবিডি.কম/এমএ
