সিরাজগঞ্জে সোহেল চ্যাম্পিয়ন
জেলা সংবাদদাতা
চেসবিডি.কম
সিরাজগঞ্জ : ২৬ এপ্রিল ২০১৯
সিরাজগঞ্জে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না আন্তর্জাতিক র্যাপিড চেস টুর্নামেন্টে ৭ ম্যাচে তিন জন দাবাড়ু ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী অপরাজিত চ্যাম্পিয়ন, নাইম হক অপরাজিত রানারআপ ও মো. আবু হানিফ অপরাজিতভাবে তৃতীয় লাভ করেন।
এদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে তিন জন দাবাড়ু টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ থেকে ষষ্ঠ হয়েছেন যথাক্রমে আবদুল মোমিন, করিমুল ইসলাম বকুল ও স্বাধীন সরকার।
অপরদিকে ১১ জন ৫ পয়েন্ট করে সংগ্রহ করেন। এর মধ্যে টাইব্রেকিং পদ্ধতিতে সপ্তম থেকে দশম হয়েছেন যথাক্রমে মো. সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা ভূঁইয়া, মো. মাসুম হোসেন ও প্রতিভা তালুকদার।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতা নিয়ে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৮১ জন দাবাড়ু র্যাপিড টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ।
আজ শুক্রবার দিনব্যাপী এ টুর্নামেন্ট স্থানীয় উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিজয়ীদের জন্য ছিল চল্লিশ হাজার টাকার অর্থ পুরস্কার।
চেসবিডি.কম/এমএ
