পল্লবী ক্রীড়াঙ্গন র্যাপিড চেস সিজন-২ টুর্নামেন্টে মোহাম্মদ সাজিদ বিন জাহিদ চ্যাম্পিয়ন এবং মো. শরীয়ত উল্লাহ রানারআপ হয়েছেন।
নকআউট পদ্ধতিতে ১৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
টুর্নামেন্ট পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের ন্যাশনাল আরবিটার ও বাংলাদেশ চেস এরিনা’র প্রতিষ্ঠাতা কাজী আব্দুল্লাহ শাকিল।
টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারদিন হাসান আন্তন।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর ব্যতিক্রমধর্মী এ টুর্নামেন্টটি রাস্তার উপর খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়। এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশে শত শত দর্শক দাঁড়িয়ে ম্যাচগুলো উপভোগ করেন।
