আর কত হারবেন রানী হামিদ
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
জিয়াংতাই (চীন) : ১২ জুন ২০১৯
এশিয়ান কন্টিনেন্টাল চেস চ্যাম্পিয়নশিপে মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ আর কত হারবেন! একের পর এক তিনি হেরেই চলেছেন।অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সাথেও জিততে পারছেন না।
চীনের জিয়াংতাইয়ে আজ বুধবার উইমেন্স বিভাগে রানী হামিদ (১৯২৯) স্বাগতিক চীনের ইয়ান তিয়ানকির (২০৩৬) কাছে হেরে যান।এ নিয়ে তিনি টানা ছয় ম্যাচই পরাজয়ের মুখ দেখলেন।
এদিকে ওপেন বিভাগে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগও হেরেছেন।চীনের ওয়াং শিকুবি (২৩৯২) পরাগকে (২২০৪) পরাজিত করেন।
গুরুত্বপূর্ণ এই চ্যাম্পিয়নশিপে চিফ আরবিটার হিসেবে ম্যাচগুলো পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ।

চীন থেকে ছবিটি পাঠিয়েছেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ
১৩ জুন সপ্তম রাউন্ডের খেলা চীনের স্থানীয় সময় দুপুর দুইটায় শুরু হবে।সূত্র : chess-results.com
উল্লেখ্য ৬ ম্যাচ শেষে পরাগ ১.৫ পয়েন্ট পেলেও রানী হামিদ এখনো পয়েন্টের মুখ দেখেননি।বাংলাদেশ দাবা ফেডারেশনের অর্থায়নে দেশের এই দুই দাবাড়ু অংশ নিচ্ছেন।
চেসবিডি.কম/এমএ
