ওয়ালটন র্যাপিড স্কুল দাবায় স্বর্নাভো চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৭ ফেব্রুয়ারি ২০২০
ওয়ালটন এয়ার কন্ডিশনার ফিদে র্যাপিড রেটিং স্কুল দাবা প্রতিযোগিতায় ৭ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্র্রহ করে তিন জনের মধ্যে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে আইডিয়েল স্কুলের স্বর্নাভো চৌধুরী চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে একই পয়েন্ট পেয়ে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের তাহসিন তাজওয়ার জিয়া রানরআপ এবং নারায়ণগঞ্জ আইডিয়েল স্কুলের সাদনান হাসান দিহান তৃতীয় স্থান লাভ করেন।
এদিকে ৫.৫ পয়েন্ট পেয়ে তিন জন টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ থেকে ষষ্ঠ হয়েছেন যথাক্রমে মতিঝিল কলোনী স্কুলের মহিলা ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস, মতিঝিল প্রাইমারী আইডিয়েল স্কুলে মো. সাজেদুল হক ও নারানদিয়া তিতাস স্কুলের নুশরাত জাহান আলো।
উল্লেখ্য আজ শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৪৬টি স্কুলের ৭৬ জন ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেন।বিজয়ীদের নগদ অর্থ ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হয়।
চেসবিডি.কম/এমএ
