চট্টগ্রামে স্বাধীনতা দিবস র্যাপিড দাবা ৬ মার্চ শুরু
চট্টগ্রাম সংবাদদাতা
চেসবিডি.কম
চট্টগ্রাম : ৩ মার্চ ২০২০
আগামী ৬ মার্চ থেকে চট্টগ্রামে স্বাধীনতা দিবস র্যাপিড দাবা রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে।বিজয়ীদের জন্য রয়েছে ট্রফিসহ দশ হাজার টাকার অর্থ পুরস্কার।৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ আসর অনুষ্ঠিত হইবে।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির সহযোগিতা নিয়ে চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা চট্টগ্রাম এম এ আজিজ ষ্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।
বিশ্ব দাবা সংস্থা ফিদে অনুমোদিত এ আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির (সিসিপিএ) সদস্যদের জন্য দুইশত টাকা এবং নন সদস্যদের জন্য তিনশত টাকা রেজিষ্ট্রেশন ফি ধার্য করা হয়েছে।
অংশগ্রহণে আগ্রহীদের ৫ মার্চ রাত আটটার মধ্যে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। নিবন্ধনের জন্য যোগাযোগ : মো. জাহাঙ্গীর আলম (০১৬৪২-৮৬৮৩২৩) ও প্রকৌশলী এস এম তারেক (০১৮১৫-৬৭৫৭১৩, নগদ ও বিকাশ নং)।
চেসবিডি.কম/এমএ
