নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২৫ জুলাই ২০২১
সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফিদেমাস্টার ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. তৈয়বুর রহমান সুমন।
করোনা পজিটিভ হওয়ায় তিনি, তার স্ত্রী সুলতানা আক্তার ও ১০ বছরের কন্যা জাফনুন রহমান নিথিয়া বর্তমানে ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
ফিদেমাস্টার সুমন ও তার পরিবারের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন।
চেসবিডি.কম/এমএ
