বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশন আগামী ৮ মার্চ মঙ্গলবার দিনব্যাপী র্যাপিড দাবা প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে।
৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের জন্য রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকার অর্থ পুরস্কার।
অংশগ্রহণে আগ্রহীদের ৭ মার্চের মধ্যে এক শত টাকা এন্ট্রি ফিসহ নাম তালিকার্ভুক্ত করার জন্য বলা হয়েছে।
এন্টি ফি জমা ও তথ্যের জন্য যোগাযোগ- মো. সাইফুল ইসলাম, মোবাইল: ০১৭১১৮৫৩১৩৩
