মুজিব শতবর্ষ নরসিংদী জেলা দাবা লিগে রেনেসাঁ চেস ক্লাব অপরাজিত চাম্পিয়ন হয়েছে। দলটি ১৩ পয়েন্ট নিয়ে এ কৃতিত্ব অর্জন করে।
এদিকে ১০ পয়েন্ট নিয়ে সুরভি স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়েছে।

অপরদিকে ৮ পয়েন্ট সংগ্রহ করে টাইবেকিংয়ে তৃতীয় স্থান লাভ করেছে মাধবদী চেস কোচিং ক্লাব।
উল্লেখ্য ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে জেলার ৮টি দল অংশগ্রহণ করে।
লিগ শেষে ২৯ মে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম ভূঁইয়া. নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক মো. দেলোয়ার হোসেন ভূঞা।
