তারুণ্যের উৎসবে খুশবু শীর্ষে

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার তারুণ্যের উৎসব দাবা প্রতিযোগিতার ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফঢা সাজিদ ও মোহাম্মদ শাকের উল্লাহ ৪ খেলায় ৩.৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১৮ গ্রুপে ৪ খেলায় ৩ পয়েন্ট সংগ্রহ করে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা ও নারী ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা শীর্ষে রয়েছেন।

এদিকে ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল ইসলাম ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে ৩.৫ পয়েন্ট নিয়ে জান্নাতুল প্রীতি এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছেন।

অপরদিকে ওপেন অনুর্ধ্ব-১৪ গ্রুপে ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে আয়ান রহমান ও মো. মাহবুবুল আলম নিহাল পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১৪ গ্রুপে ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

তবে ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে ৪ খেলায় ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে সাফায়েত কিবরিয়া আজান ও অনিন্দ্য রিক দ্বিগবিজয় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে সিদরাতুল মুনতাহা এককভাবে পয়েন্ট শীর্ষে রয়েছেন।

এছাড়া ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে রায়ান রশিদ মুগ্ধ ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ওয়ারিসা হায়দার এককভাবে শীর্ষে অবস্থান করছেন।

ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে ৩ খেলায় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে আজান মাহমুদ ও আইলান আফনান তাজওয়ার যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনূর্ধ্ব-৮ গ্রুপে ২ পয়েন্ট করে নিয়ে ৪ জন শীর্ষে রয়েছেন। তারা হলেন আলিসা হায়দার, খন্দকার মুখমাতুন মওলা, লাবিবা আলম ও এলিসা আমরোজ অনুভব।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় বালিকা অনূর্ধ্ব-১৮ ও ওপেন অনূর্ধ্ব-৮ ব্যতিত অন্যসব গ্রুপের পঞ্চম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।