আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াড আগামীকাল ২ অক্টোবর থেকে বোর্ডে গড়াতে যাচ্ছে। এ আসরে বাংলাদেশও অংশ নিচ্ছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হলেন ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, মো. সাজিদুল হক, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। দলের সঙ্গে ট্রেইনার হিসেবে যাচ্ছেন আবু সুফিয়ান শাকিল।
এ প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল ৩০ সেপ্টেম্বর আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন দাবাড়ুরা।
