ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অলিম্পিয়াডে জয় দিয়ে শুরু

ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ জয় দিয়ে শুরু করেছে।

আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে রোববার প্রথম রাউন্ডে বাংলাদেশ দল ৩-১ গেম পয়েন্টে দক্ষিণ আফ্রিকা-২ কে পরাজিত করে।

বাংলাদেশ দলের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মো. সাজিদুল হক যথাক্রমে দক্ষিণ আফ্রিকার লেভিতান জুদাহ নাথান, এনউইদো খোদানি ও বোসোমা চিশোমোকে পরাজিত করেন।

সোমবার দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ কিউবার সঙ্গে মোকাবেলা করবে।

উল্লেখ্য ২৩টি দেশের ৩৪টি দল এ আসরে অংশগ্রহণ করছে।