ওয়ালটন-ডিআরইউ দাবায় মোরসালিন অপরাজিত চ্যাম্পিয়ন

ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসব দাবা প্রতিযোগিতায় চেসবিডি.কম-এর মোরসালিন আহমেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

এদিকে ডিআরইউ বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন পুরুষ ক্যাটাগরিতে চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম ও নারী ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন ডেইলি ভয়েজ অব এশিয়ার মাকসুদা লিসা।

এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবে ৩০টি ইভেন্টে ৫০০জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিজয়ীদের
ক্রেস্ট ও ওয়ালটনের প্রোডাক্ট পুরস্কার দেয়া হয়।

ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে মঙ্গলবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক মার্কেটিং এন্ড কমিউনিকেশন এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।