এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষে আজ বুধবার রাতে ১০ সদস্যের দল ইন্দোনেশিয়ার বালি যাচ্ছে। এর মধ্যে ৯ জন খুদে দাবাড়ু রয়েছেন।
আগামী ১৪-২১ অক্টোবর ইন্দোনেশিয়ার বালিতে এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের খুদে দাবাড়ুদের মধ্যে ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বালিকা অনূর্ধ্ব-১৮ গ্রুপে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে সৈয়দ রিদওয়ান, ওপেন অনূর্ধ্ব-১৪ গ্রুপে তাশরিক সাইয়ান সান, বালিকা অনূর্ধ্ব-১৪ গ্রুপে ওয়াদিফা আহমেদ, ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে নীলাভ চৌধুরী, বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে ওয়ারসিয়া খুশবু এবং ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে মাদল রেজা নব অংশ নেবেন। হেড অব ডেলিগশন হিসেবে দলের সাথে যাচ্ছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহমুদা হক চৌধুরী মলি।
